ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩২, ২৯ মে ২০২১
আপডেট: ১০:৪৫, ৩০ মে ২০২১

আরেক দফা বাড়ল সীমান্ত বন্ধের মেয়াদ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের সঙ্গে স্থল-সীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে আজ সিদ্ধান্ত হয়েছে, আরো ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।

ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থল-সীমান্ত বন্ধ ক‌রে বাংলাদেশ। তবে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেয়া হয়। 

প্রথম দফায় ভার‌তের স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থল-সীমান্ত ব‌ন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। দ্বিতীয় দফায় স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়া‌নো হয়। এরপর তৃতীয় দফায় স্থল-সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়