ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৩০ মে ২০২১
আপডেট: ২০:২৫, ৩০ মে ২০২১

এক ঘণ্টা ১০ মিনিটে ডিএসইতে লেনদেন ৮৩৪ কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৪ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিনটিতে ডিএসইর-এক্স সূচক অতিক্রম করেছে ছয় হাজারের ঘর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

উক্ত সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার সাত পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৩ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৮৩৪ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৯টির। কমেছে ১২৫টির। অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। প্রথম কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৮টির। কমছে ৭৯টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৪৮ টাকা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়