নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৮, ৩০ মে ২০২১
দু-তিন দিনের মধ্যে টেকনাফ উপকূল ছুঁতে পারে মৌসুমি বায়ু
আজ দেশের সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যে কক্সবাজারের টেকনাফ উপকূল পর্যন্ত বর্ষা তথা মৌসুমি বায়ু বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (৩০ মে) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সেখানে বলা হয়েছে, ৩ জুনের (বৃহস্পতিবার) মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের টেকনাফ উপকূল ছুঁতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকেই মূলত বর্ষা বলা হয়। এই মৌসুমি বায়ু সারাদেশে ছড়িয়ে গেলে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে। জুনের মাঝামাঝি নাগাদ মৌসুমি বায়ু দেশে ছড়িয়ে যেতে পারে। বর্ষাকালের বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















