নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:০২, ৩০ মে ২০২১
আজ আসছে না ফাইজারের টিকা
আজ দেশে আসছে না কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা। বিশেষ কারণে ১০ থেকে ১২ দিন দেরিতে আসতে পারে করোনাভাইরাস প্রতিষেধক এই টিকার প্রথম চালান।
রোববার (৩০ মে) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কোভ্যাক্সের একটি টিকার চালান আজ আসার কথা ছিল। কিন্তু ফাইজারের সেই টিকার চালান বাংলাদেশ আজ পাচ্ছে না। এ টিকা বাংলাদেশে আসতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে। কোভ্যাক্সের মাধ্যমে এক লাখ ছয় হাজার টিকা আসবে। এটি এলে পরে ঠিক করা হবে কারা পাবে, কাদের দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ফাইজারের এ টিকা অত্যন্ত সংবেদনশীল, এটি অত্যন্ত হিমায়িত অবস্থায় রাখতে হয়। মাইনাস ৭৩ ছাড়া এ টিকা টিকিয়ে রাখা যায় না।’
এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হক জানান, রোববার রাতে কোভ্যাক্স ফেসিলিটি থাকে এক লাখ ৬ হাজার টিকা আসবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















