ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ৩০ মে ২০২১
আপডেট: ১৯:৪৬, ৩০ মে ২০২১

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৪৪৪

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৪৪৪ জনকে।

রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১২ হাজার ৫৮৩ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৭৭ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৩৯৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়