ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ৩০ মে ২০২১
আপডেট: ১৯:৩৮, ৩০ মে ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

করোনাভাইরাসের কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। বেশ কয়েকবার স্কুল-কলেজ খোলার তারিখ নির্ধারণ করা হলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা সম্ভব হয় নি। যদিও বলা হচ্ছে আগামী ১৩ জুন থেকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ‘আমরা চাচ্ছি ৫ শতাংশ আসার পরে...স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রেখেছি। তাতে করে মানুষের চলাচলের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৫ শতাংশের মধ্যে থাকাটা স্বস্তিদায়ক।’

সংক্রমণের বতর্মান পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধের মেয়াদ বাড়বে কি না- এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী তেমন ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। উনি বলেছেন, এটা নিয়ন্ত্রণের পর্যায়ে না আসা পর্যন্ত খুলবে না।’

তাহলে ৫ শতাংশের নিচে না আসা পর্যন্ত লকডাউন থাকবে- এ বিষয়ে তিনি বলেন, এটি বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন। যদিও আমরা বিকল্প ব্যবস্থাগুলো চিন্তা-ভাবনা করছি স্কুল-কলেজ খোলার ব্যাপারে।

তিনি বলেন, ‘সেক্ষেত্রে আমরা দেখি, অবস্থা বুঝে..., আমাদের ছাত্রসংখ্যা অনেক বেশি। যখন তারা স্কুলে আসবে তখন সংক্রমণ দ্রুত বেড়ে যাবে। আমাদের বিধিনিষেধ থাকার কারণে কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, গত ২৬ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নতুন করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে ১৩ জুন থেকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়