নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৩৫, ৩০ মে ২০২১
আরও আধা ঘণ্টা বাড়ল ব্যাংক লেনদেনের সময়
দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে। এ কারণে নতুন নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার লকডাউনের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বিকাল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল সোমবার (৩১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে করোনায় সময় কমিয়ে আনলেও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে ব্যাংকিং লেনদেন সময়।
উল্লেখ্য, রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে ৩০ মে মধ্যরাত থেকে আগামী ৬ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















