নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২২, ৩০ মে ২০২১
দেশে ১৪০ জনের শরীরে মিলেছে করোনার চার ধরন
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ৪ টি ধরন শনাক্ত হয়েছে। যা ১৪০ জনের শরীরে পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুসারে, ৮৫ জনের সাউথ আফ্রিকান, ২৩ জনের ভারতীয়, ২৭ জনের ইউকে এবং পাঁচজনের দেহে নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।
রোববার (৩০ মে) অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
তিনি বলেন, সারাদেশ থেকে এ পর্যন্ত ২৬৩টি জিনোম সিকোয়েন্স করে এসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ভারত থেকে আসা ব্যক্তি ও তাদের সংস্পর্শে আসা এমন ব্যক্তিদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
তাহমিনা শিরীন বলেন, করোনার ধরন নতুন কোনো বিষয় নয়। যত রোগী শনাক্ত হবে, সংক্রমণ হবে, নতুন নতুন ধরন পাওয়া যাবে। ধরন যা-ই হোক না কেন, দুটি বিষয়ের মাধ্যমে সংক্রমণ কমানো বা নিয়ন্ত্রণে আনা যাবে। এর মধ্যে আছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেয়া।
অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অন্যতম মুখপাত্র রোবেদ আমিন বলেন, করোনা সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও বিভিন্ন এলাকাভিত্তিক তারতম্য দেখা দিচ্ছে। সীমন্তবর্তী এলাকাগুলোতে কিছু জায়গায় লোকাল ট্রান্সমিশন বেড়েছে। বর্তমানে দেশে বিভিন্ন বর্ডারে ট্রান্সমিশন বৃদ্ধি পাচ্ছে, তাতে বিভিন্ন ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে। এর মধ্যে ভারতীয় ধরনও বিদ্যমান। সীমান্তবর্তী সাতটি জেলায় লকডাউন করার সুপারিশ করছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনায় লকডাউন করার সুপারিশ করেছে কমিটি। জেলাগুলোয় সংক্রমণ ঊর্ধ্বমুখী অবস্থায় আছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















