নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৯, ৩০ মে ২০২১
ফাইজারের টিকা আসার সময় নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ‘নাটকীয়তা’
কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেশের আসার সময় নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়েছে। টিকার প্রথম চালান কবে আসবে, তা নিয়ে চার দফায় অবস্থান বদলেছে স্বাস্থ্য অধিদফতরের।
প্রথমে বলা হয়েছিল রোববার (৩০ মে) রাতে, এরপর ‘আজ নয় পরে’, তারপর ‘আজই’ এবং সবশেষবার ‘আজ নয়, এ টিকা আসবে সোমবার'। এভাবেই রোববার সকাল থেকে মত পাল্টেছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছেন আজ(রোববার) নয়, আগামীকাল সোমবার (৩১ মে) রাতে ফাইজারের টিকা আসছে বাংলাদেশে।
এর আগে রোববার সকালে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকার প্রথম চালান রাতেই আসছে।
কিন্তু দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান আজ (রোববার) টিকা আসছে না। ১০ থেকে ১২ দিন দেরি হবে।
পরে ডা. শামসুল হক বলেন, ‘আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাতে আমি নিশ্চিত, আজ (রোববার) রাতেই টিকা আসবে। পরবর্তীতে রোবেদ আমিনও ‘ভুল তথ্য দিয়েছেন’ বলে সংশোধনী দেন।
কিন্তু রোববার বিকেলে ডা. শামসুল হক আবার নতুন তথ্য দেন। তিনি বলেন, ‘আমরা জানতাম আজ (রোববার) রাতেই যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান আসছে। কিন্তু পরে কার্গোর কনফারমেশনের তথ্য নিতে গিয়ে দেখি আজ (রোববার) রাতে নয়, আগামীকাল রাতে এসে পৌঁছাবে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















