নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১৩, ৩১ মে ২০২১
আজ রাতে আসছে ফাইজারের টিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা সোমবার (৩১ মে) রাতে বাংলাদেশে আসছে।
সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, আজ ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। তবে, এগুলো কাদের দেওয়া হবে, তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে এই টিকাগুলো রাজধানীতে সরকারি সংরক্ষণাগারে রাখা হবে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (২৯ মে) দিনভর ফাইজারের টিকা আসার তথ্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে স্বাস্থ্য অধিদফতর। শনিবার রাতে ডা. শামসুল হক জানিয়েছিলেন, ফাইজারের টিকা বাংলাদেশে রোববার রাতে এসে পৌঁছাবে।
এরপর রোববার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে জানানো হয়, রোববার ফাইজারের টিকা আসছে না। ওই বুলেটির পরপরই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববারই রাতেই আসছে ফাইজারের টিকা। এরপর আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানলেন টিকা আজ আসছে না। আসবে সোমবার রাতে।
কোভ্যাক্সের আওতায় ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গত ২৭ মার্চ ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতর।
ঔষধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এ টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হবে। আর পরিবহনের জন্য থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান প্রয়োজন হবে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















