ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৩১ মে ২০২১
আপডেট: ১৫:০৯, ৩১ মে ২০২১

পাঁচ জেলায় বইছে তাপপ্রবাহ, আছে বৃষ্টির সম্ভাবনাও

আজ দেশের পাঁচ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে তা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সাথে জানিয়েছে সারাদেশেই বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কমে আসতে পারে।

সোমবার (৩১ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর বলছে, গতকাল দেশের প্রায় অর্ধেক অঞ্চলে সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৬১ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়