ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৮, ৩১ মে ২০২১
আপডেট: ১৪:৫১, ৩১ মে ২০২১

দাম কমল এলপি গ্যাসের

বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য কমেছে। ১২ কেজি সিলিন্ডার আগামীকাল থেকে ৮৪২ টাকায় বিক্রি হবে, যা গতমাসে ছিল ৯০৬ টাকা। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে। এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি এর চেয়ারম্যান আবদুল জলিল।

বিইআরসি চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত, সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর, আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়।

১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে।  সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে।  অন্যান্য কমিশন ও প্রফিট অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর‌্যন্ত। মার্চের সিপি দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার হলে সিলিন্ডার (১২ কেজি) প্রতি এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয় ৯০৭ টাকা।  মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়