নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ৩১ মে ২০২১
আপডেট: ১৪:৪৪, ৩১ মে ২০২১
আপডেট: ১৪:৪৪, ৩১ মে ২০২১
সীমান্তের সাত জেলায় পরিস্থিতি বিবেচনায় লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণের রোধে পরিস্থিতি বিবেচনায় সীমান্তের সাত জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩১ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করে স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি।
গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে।
বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায়। আজ মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়




















