ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ৩১ মে ২০২১
আপডেট: ১৫:২৪, ৩১ মে ২০২১

‘এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যথাযোগ্য যৌক্তিক।

সোমবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র দেওয়ার তথ্য-উপাত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগ্রহ করে। বিদেশে যারা অবস্থান করে তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে যে সিদ্ধান্ত দেওয়া নেওয়া হয়েছে, এটা পৃথিবীর অন্যান্য দেশের মতোই যথাযথ যৌক্তিক। এনআইডি দেওয়ার জন্য ১৮ বছর পর্যন্ত অবশ্যই নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়। নির্বাচন কমিশন থেকে যে আশঙ্কার কথা বলা হয়েছে এটি অবান্তর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবি অমূলক জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যেন সর্বোচ্চ চিকিৎসা পান এজন্য সরকার সব পদক্ষেপ নিয়েছে। খালেদা জিয়ার পছন্দ মতোই হাসপাতাল ও চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হচ্ছে, এ কারণে তিনি সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা সেবাই পাচ্ছেন খালেদা জিয়া। শেখ হাসিনা তার প্রশাসনিক ক্ষমতা বলে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, যাতে তিনি ভালো থাকেন। এখন তিনি ঘরে অবস্থান করছেন এবং ভালো আছেন। গত ২০ বছর ধরে খালেদা জিয়ার এই সমস্যা চলছে। এই সমস্যার চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে, সুতরাং বিদেশে নিয়ে চিকিৎসার দাবি অমূলক।

এর আগে প্রেসক্লাবে মানস আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে পারিবারিক মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ। এ জন্য অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়