ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ৩১ মে ২০২১
আপডেট: ১৬:৫৭, ৩১ মে ২০২১

কলাবাগানে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থেকে গ্রিন লাইফ হাসপাতালের এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ ফাস্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে সাবিরা রহমান লিপি (৪৭) নামের ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।  

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়