ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ৩১ মে ২০২১
আপডেট: ১৭:০৬, ৩১ মে ২০২১

‘পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে’

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চিঠিটা এখনও পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়র; উনাদের বলেই দেয়া আছে, যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল (করোনা সংক্রমণের ক্ষতিকর মাত্রা) হয়, সেক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা (লকডাউন) করে দিতে পারবেন।’

তিনি বলেন, ‘ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবেন- উনাদের আগেই বলে দেয়া হয়েছে। যেমন- চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে।’

‘আমরা অন্যান্য ডিসট্রিক্টগুলোতে বলে দিয়েছি, যদি মনে করে পুরো ডিসট্রিক্ট না করে ওই বর্ডার এলাকা লকডাউন করতে হবে, সেটাও বলে দেয়া হয়েছে। যেভাবে উনারা সাজেশন দেবেন...।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পাশাপাশি এতদিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গল এখন আমের মৌসুম। এই সময়ে যদি পুরোপুরি লকডাউন হয় তখন কী হবে। এগুলো বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই....।’

মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত আছে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ক্যাবিনেট ওই কথাই বলেছে, একটা লকডাউন চলছে, আর যদি কোনো লোকাল জায়গায় কোনোরকম মনে হয়। যেমন- গত বছরও আমরা কোনো কোনো জায়গায় (লকডাউন) করেছি।’

‘আরেকটা বিষয় আছে। এটা বারবার রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রী এবং পুরো ক্যাবিনেট। আপনারা বারবার রিকোয়েস্ট করছেন কিন্তু তারপরও দেখা যায় অনেক লোক মাস্ক পরে না। এটা তো আমাদের সবাইকে কো-অপারেট করতে হবে। কারণ আমরা বারবার বলছি, এটা কমিউনিটি ডিজিস। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে আরও কেয়ারফুল হওয়ার সুযোগ আছে। আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি, ডেফিনেটলি এটা কমে যাবে। সেজন্য আপনারা (গণমাধ্যম) কাইন্ডলি সবাইকে বলবেন, যে যেখানে আছে মাস্কটা যেন ব্যবহার করি, স্যানিটাইজার যেন ব্যবহার করি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়