নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০১, ৩১ মে ২০২১
মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
প্রায় দুই মাস পর ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালু হচ্ছে মঙ্গলবার থেকে। দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
একই দিন থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
করোনাকালীন বিধিনিষেধের কারণে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। প্রায় দুই মাস পর সেটি চালু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবেন।
ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইনস।
অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।
ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















