ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১ জুন ২০২১
আপডেট: ১৩:৩৭, ১ জুন ২০২১

ঢাকায় ভারী বর্ষণের পূর্বাভাস

সকাল থেকে তিন ঘণ্টার টানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা। ঢাকায় আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। থেমে থেমে বৃষ্টি হয় সকাল ৯টার পরও।

এতে বিশেষ করে অল্প বৃষ্টিতেই ঢাকার যেসব এলাকা জলমগ্ন হয়ে পড়ে, সেসব এলাকায় রীতিমতো প্লাবনের সৃষ্টি হয়। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও ইঞ্জিনে বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে গাড়ি। বিপাকে পড়েন অফিসগামী মানুষ।

পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া অবস্থা সম্পর্কে সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজারের টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে ৭৫, ভোলায় ৬৯ আর বরিশালে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়