নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪২, ১ জুন ২০২১
পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। রোববার সন্ধ্যায় যানজটে আটকে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহিদুর রহমান।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, মন্ত্রীর পিএস ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন।
ওসি সেলিমুজ্জামান বলেন, মন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। সেখানে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।
মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহসান খান বলেন, মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ও তেজগাঁও বিভাগের পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তকরণের কাজ চলছে।
মন্ত্রীর গাড়ির সামনে ও পেছনে প্রটোকল থাকার পরও ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল ছিনিয়ে নেয় বলে জানা যায়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















