নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৭, ১ জুন ২০২১
সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার
একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার (২ জুন)। স্বাস্থ্যবিধি মেনে এদিন বিকেল ৫ টায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে ৩ জুন (বৃহস্পতিবার)।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। গত বছরের মতো এবারো অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত হবে।
জানা গেছে, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। ৬ শতাংশেরও বেশি ঘাটতি থাকা এই বাজেট মোট জিডিপির পরিমাণ ১৭ দশমিক ৪৭ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের মন্ত্রিসভা কক্ষে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর এটি উপস্থাপন করা হবে। সংসদীয় সচিবালয়ের সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ের বাজেটের মতো এই অধিবেশন দুই সপ্তাহের বেশি হবে না এবং খুব সংক্ষিপ্ত পরিসরে পুরো অধিবেশনটি সম্পন্ন হবে।
গত বছর করোনা মহামারির কারণে বাজেট অধিবেশন ৯ কর্মদিবসের পর স্থগিত করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন।
প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শুধুমাত্র বাজেট এবং গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: জাতীয় অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা
করোনা পরিস্থিতির কারণে এমপি, মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এবারো কোভিড টেস্টের নেগেটিভ সনদ নিয়ে সংসদ সচিবালয়ে প্রবেশ করতে হবে। এছাড়া বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ এমপিদের সংসদ অধিবেশেনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে।
দূরত্ব বজায় রাখতে প্রতিদিন ১০০ এরও কম সাংসদ নিয়ে এই অধিবেশন পরিচালনা করা হবে। সংবিধান অনুসারে ৩০ জুনের আগে বাজেট পেশ করার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে এবং বাজেট চলাকালীন অধিবেশনে সাংসদদের অংশগ্রহণের বিধান রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















