ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ১ জুন ২০২১
আপডেট: ২৩:৪৪, ১ জুন ২০২১

বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (১ জুন)  বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিযোগ দেয়া হয়েছে।

তিনি ১২ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়