নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৯, ১ জুন ২০২১
ফোন ছিনতাই: ঘটনার বিবরণে যা বললেন পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
গাড়ির সামনে ও পেছনে প্রটোকল থাকার পরও রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।
এদিকে বিবিসি বাংলাকে সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী নিজে। তার দেয়া বক্তব্য অনুসারে, ঝড়ের মতো এসে মোবাইল নিয়ে চলে যায় লোকটি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিসি বাংলাকে বলেন, ৩০ মে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে পৌনে ৭টায় বিজয় সরণী এলাকা অতিক্রম করছিলেন একপর্যায়ে গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল।
এ সময় গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাচ নামিয়ে দেন মন্ত্রী।
তিনি বলেন, গাড়িটা দাঁড়িয়ে ছিল। আমি পেছনের সিটে বসা ছিলাম, আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম। হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে।
মন্ত্রী বলেন, আমাদের লোক গাড়ি থেকে নামলো। কিন্তু ঐ ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল। মনে হলো কী যেন হয়ে গেল।
এ বিষয়ে, মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহসান খান বলেন, মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ও তেজগাঁও বিভাগের পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তকরণের কাজ চলছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















