ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২ জুন ২০২১
আপডেট: ২২:৪৬, ২ জুন ২০২১

কারা পাবেন ফাইজারের টিকা?

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহে গঠিত বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। এ জোট থেকে প্রথম চালানে ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে কারা পাবেন এই টিকা?

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনা টিকার জন্য আগে নিবন্ধনকারীদের ফাইজারের এ টিকা ঢাকার চারটি কেন্দ্র থেকে দেয়া হবে। 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, পূর্বে নিবন্ধনকারী যারা এখনো কোনো কম্পানির টিকা পাননি, তাদের ফাইজারের টিকা দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে তাদের এ টিকা দেয়া হবে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোনো সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যদি এখনো কোনো টিকা না দিয়ে থাকেন, তাদেরকেও দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ফাইজারের টিকা মাত্র ৫০ হাজার মানুষকে দেয়া যাবে। এত অল্প টিকা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানের আওতায় আনা সম্ভব হবে না। 

তিনি বলেন, চীন থেকে উপহার হিসেবে আরো ৬ লাখ ডোজ টিকা এ মাসেই আসার কথা রয়েছে। এ টিকা হাতে পেলে আমরা শিক্ষার্থীদের টিকাদান শুরু করব।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানিয়েছেন, এ টিকা মূলত ঢাকা শহরের মানুষকে চারটি কেন্দ্রে থেকে দেয়া হবে। কেন্দ্রগুলোর নাম খুব দ্রুতই জানিয়ে দেয়া হবে। 

তবে ফাইজারের টিকা কবে নাগাদ দেয়া শুরু হবে, তা এখনো ঠিক করেনি স্বাস্থ্য অধিদফতর। এ টিকার দ্বিতীয় ডোজ ২৮ দিন পর দিতে হবে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়