নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৯, ২ জুন ২০২১
জনআস্থার তীব্র সংকটে ভুগছে বিএনপি: সেতুমন্ত্রী
বিএনপি জনআস্থার তীব্র সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। তাই বিএনপি এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এখন উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। বিএনপি এখনো হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না। আর দেখলেও তা সহ্য হয় না।
বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তাদের অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করা প্রয়োজন। সরকারের গঠনমূলক সমালোচনা করুক তারা। তবে বিএনপি আছে ভিন্ন কায়দায়। তাইতো জনগণ মনে করে বিএনপি ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসে রয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি চলমান ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এরপরও তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধ নেই বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















