ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ২ জুন ২০২১
আপডেট: ২১:৪৬, ২ জুন ২০২১

৩৭১ ইউপি, ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে ভোট ২১ জুন

স্থগিত থাকা ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ২১ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে ব্যপারে কমিশন থেকে সিদ্ধান্ত যাবে।

সচিব বলেন, লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত হওয়া নির্বাচন এবং ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন বিষয়ে আশা করি আজকেই বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হলেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

এর আগে, গত ১১ এপ্রিল এসব ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়