নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩৫, ২ জুন ২০২১
তিন সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই
তিন সংসদীয় আসনে উপনির্বাচনে তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। আসন তিনটি হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।
এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন (মঙ্গলবার)। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন (বুধবার)।
বুধবার (২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এছাড়া করোনার কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট ২১ জুন অনুষ্ঠিত হবে। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের ভোট ১১ এপ্রিল হওয়ার কথা ছিল।
১৪ জুলাই যে তিন আসনে ভোট হবে-
সিলেট-৩: করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। এ আসনে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উপনির্বাচন করা যাবে।
ঢাকা-১৪: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, ২ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন করতে হবে।
কুমিল্লা-৫: আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, এখানে ১২ জুলাইয়ের মধ্যে ভোট করতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















