ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ২ জুন ২০২১
আপডেট: ২১:৩২, ২ জুন ২০২১

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত বেড়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ১ হাজার ৯৮৮ জনকে।

বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১২ হাজার ৬৯৪ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৯১৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়