নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৪৪, ৩ জুন ২০২১
শাহজালাল বিমানবন্দর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই
বিমানবন্দর (ফাইল ছবি)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণ চোরাকারবারিদের হাত থেকে উদ্ধার করেছে এনএসআই এর একটি টিম। এসময় আটক হয়েছেন তিন চোরাকারবারি।
বুধবার (২ জুন) একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র স্বৰ্ণ পাচার করতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে গোপনে অবস্থান নেয় এনএসআই এর একটি টিম। পরে সন্ধ্যা ৬টার দিকে চোরাকারবারিদের স্বর্ণ হস্তান্তরের সময় ওৎপেতে থাকা এনএসআই টিম ১ কেজি ৩২৮ গ্রাম স্বৰ্ণ (৮ পিস গোল্ডবার ও ৪০০ গ্রাম স্বর্ণালংকার) সহ তিনজন স্বর্ণ চোরাকারবারিকে হাতেনাতে আটক করে।
স্বর্ণ বহনকারী
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি টাকা। এসময় আটকদের নিকট হতে ৫ টি ব্র্যান্ডনিউ আইফোন ও ৩টি ব্র্যান্ডনিউ আইপডও উদ্ধার করা হয়। এসব মালামাল মূলত ফ্লাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
আটক ৩জন স্বৰ্ণ চোরাকারবারিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে এনএসআই ৷
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















