নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৪৩, ৩ জুন ২০২১
প্রধানমন্ত্রীর পিএস হলেন মনিরা বেগম
মনিরা বেগম
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএ)-২ নিয়ােগ দেয়া হয়েছে।
বুধবার (২ জুন) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়ােগ করা হলাে।
প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পােষণ করবেন ততদিন এ নিয়ােগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পাওয়ার আগে মনিরা বেগম মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
এর আগে প্রধানমন্ত্রীর পিএস-২ হিসেবে দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। তিনি এখন কৃষি মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















