ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ৩ জুন ২০২১
আপডেট: ১৪:৪৪, ৩ জুন ২০২১

বাজেট পেশের আগে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা

ফাইল ছবি

ফাইল ছবি

আজ বিকেলে জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।  এতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে।

এর পর বিকালে সংসদে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

প্রস্তাবিত বাজেটের মোট আকার হতে পারে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার।  বাজেটে মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা।  সামগ্রিক ঘাটতি দাঁড়াবে প্রায় ২ লাখ ১২ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৬.২ শতাংশ।

এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাবে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত। স্থানীয় শিল্প সুরক্ষায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা।  যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়