নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৬, ৩ জুন ২০২১
বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর পর স্পিকারের অনুমতি নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব এবং ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে
স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে
এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত। স্থানীয় শিল্প সুরক্ষায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
এ ছাড়া ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থবছরের পুরো সময়ে থাকবে সরকারের নানা ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি, বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















