ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২০, ৩ জুন ২০২১
আপডেট: ১১:৪৩, ৪ জুন ২০২১

বাজেট ২০২১-২০২২

কোন খাতে কত বরাদ্দ

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতে সর্বাধিক গুরুত্ব দেয়া এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কাজের শ্রেণিবিন্যাস অনুযায়ী সামগ্রিক ব্যয় কাঠামো (উন্নয়ন ও পরিচালন ব্যয়) তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সেগুলোহলো: সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো ও সাধারণ সেবা খাত।

এক নজরে ২০২১-২০২২ অর্থবছরে বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ-

সামাজিক অবকাঠামো খাত- ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা। 

মানবসম্পদ খাত- ১ লাখ ৫৫ হাজার ৮৪৭ কোটি টাকা।

সামাজিক নিরাপত্তা খাত- ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা।

কৃষি ও পল্লী উন্নয়ন খাত- ৭৪ হাজার ১০২ কোটি টাকা।

যোগাযোগ ও অবকাঠামো খাত- ৬৯ হাজার ৪৭৪ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি খাত- ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা।

করোনা মোকাবিলায়- ১০ হাজার কোটি টাকা।

স্বাস্থ্যখাত- ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।

স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাত- ১০০ কোটি টাকা। 

প্রাথমিক ও গণশিক্ষা খাত- ২৬ হাজার ৩১১ কোটি টাকা।

মাধমিক ও উচ্চ শিক্ষা খাত- ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাত- ৯ হাজার ১৫৪ কোটি টাকা।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত- ৪১ হাজার ১০ কোটি টাকা।

কৃষিখাত-  ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়- ৪ হাজার ১৯১ কোটি টাকা।  

পরিচালনসহ অন্যান্য খাত- ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা।

এছাড়া তৈরি পোশাক খাতে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়। বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৩ শতাংশ।

বাজেটের মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসবে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব বোর্ড বহির্ভূত আয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত খাতে রাজস্ব আসবে ৪৩ হাজার কোটি টাকা।

এবারের বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এই ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়