নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৩১, ৪ জুন ২০২১
৮ জুন থেকে ট্রেনের টিকিট মিলবে কাউন্টারেও
অনলাইন ও মোবাইল অ্যাপের পাশাপাশি এখন থেকে কাউন্টারেও ট্রেনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে ট্রেনের আসন সংখ্যার অর্ধেক ফাঁকা রাখার সিদ্ধান্ত বহাল আছে। তবে বাকি অর্ধেক আসনের টিকিট সমভাবে কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপে ৮ জুন থেকে বিক্রি করা হবে।
সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। কেউ টিকিট কিনে ফেরত দিতে চাইলে যথাযথ নিয়মে তা রিফান্ড করা হবে।
অনলাইন বা কাউন্টারে যেকোনো মাধ্যমে নির্ধারিত কোটার টিকিট অবিক্রীত থাকলে যাত্রার ৪৮ ঘণ্টা আগে অন্য মাধ্যমের কোটায় চলে যাবে। অর্থাৎ কাউন্টারের কোটার টিকিট বিক্রি না হলে স্বয়ংক্রিয়ভাবে তা অনলাইন কোটায় চলে যাবে। একইভাবে অনলাইনের টিকিট কাউন্টারে সরবরাহ করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















