ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ৪ জুন ২০২১
আপডেট: ১৩:৪৩, ৪ জুন ২০২১

‘প্রস্তাবিত বাজেট কাল্পনিক, অগ্রহণযোগ্য’

ফাইল ছবি

ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের জন্য গতকাল ঘোষিত প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

শুক্রবার (৪ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

গতকাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। মোট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নিয়ে নতুন বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার সকালে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, সরকার বাজেটের নামে জনগণের সঙ্গে ভাওতাবাজি ও প্রতারণা করেছে।

মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য। বাজেটে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নেয়া হয়নি।

বিএনপি মহাসচিব আরও বলেন, মহামারীকালে এই বাজেট কাগুজে ছাড়া আর কিছুই নয়। প্রস্তাবিত বাজেট দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট বলেও মন্তব্য করেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়