ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ৪ জুন ২০২১
আপডেট: ১৬:২২, ৪ জুন ২০২১

সুস্থ নন খালেদা জিয়া: মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে  তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা আছে।  

এর আগে বৃহস্পতিবার (৩ জুন) সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে।....বিস্তারিত 

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, উনাকে গতকাল বিশেষ একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ ম্যাডাম যে কেবিনে ছিলেন, সেখানে তার কোভিড-পরবর্তী কিছু প্রতিক্রিয়া হয়েছিল। ম্যাডামের রক্তে কিছুটা সংক্রমণ হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ডাক্তারদের বিচক্ষণতা ও আন্তরিকতায় তারা সংক্রমণ দূর করতে সক্ষম হয়েছেন। যেহেতু ওখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সে কারণে তাকে এখন বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত  

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ৩ মে বিকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়।.... বিস্তারিত 

এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়