নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৩৯, ৪ জুন ২০২১
‘বরাদ্দ যাই থাক, টিকার জন্য অর্থের কোনো সমস্যা হবে না’
২০২১-২০২২ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ যাই থাক, প্রয়োজনে টিকার জন্য অর্থের যোগান দিতে কোনো সমস্যা হবে না।
শুক্রবার (৪ জুন) অর্থমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। অর্থমন্ত্রী ছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান ও সচিবরা সংবাদ সম্মেলন যুক্ত ছিলেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন। যার সম্ভাব্য আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
মহামারিকালীন এই বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। পাশাপাশি ‘মহামারিকালে জরুরি প্রয়োজন’ মেটাতে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তবে, মহমারীর বাস্তবতায় স্বাস্থ্যের এই বরাদ্দ প্রত্যাশা কিংবা প্রয়োজন, কোনোটার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থ বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে উত্তর দিতে অনুরোধ করেন।
আব্দুর রউফ তালুকদার বলেন, স্বাস্থ্য খাতে গত বছরের মূল বাজেটে যে বরাদ্দ ছিল, এবার তা ১৩ শতাংশের মত বেড়েছে। বরাদ্দ নিয়ে কোনো সমস্যা নাই। এক বছরে যে টিকা আমরা দিতে পারব, তার চেয়ে বেশি টাকা বরাদ্দ আছে। সব মিলিয়ে ১৪ হাজার ২০০ কোটি টাকা। প্রয়োজনে অন্য খাত থেকেও নেওয়া যাবে।
আর স্বাস্থ্যখাতে কেনাকাটায় স্বাচ্ছ্বতা আনার জন্য উদ্যোগ নেওয়ার কথাও বলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব।
এ সময় কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, যে কোনো খাত থেকে টাকা নিয়ে এই খাতে (স্বাস্থ্য) দেওয়া যাবে। অর্থের কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রী ও সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশের অর্থনীতির এখন যা অবস্থা তাতে মহামারী মোকাবেলায় অর্থ কোনো সমস্যা নয়। সরা বিশ্ব যেভাবে মোকাবেলা করছে, বাংলাদেশও তা করবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















