নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫০, ৪ জুন ২০২১
‘উন্নত দেশের তুলনায় বাংলাদেশের বাজেটে ঘাটতি কম’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
বাংলাদেশের বাজেটে ঘাটতি সব উন্নত দেশ ও পার্শ্ববর্তী ভারতের তুলনায় কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৪ জুন) তার বাসভবনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ শতাংশ। কোন কোন বছরে এটা ৯৮ শতাংশ।
তথ্যমন্ত্রী বলেন, প্রতিবছর যখন বাজেট পাসের পরই বিএনপিসহ কিছু তথাকথিত সংগঠন এর বিরোধিতা করে সমালোচনায় লিপ্ত থাকে। তারা বাজেট ঘাটতির কথা বলছেন। তাই যদি হয় তবে বিগত ১২ বছরে বাংলাদেশে কীভাবে এগিয়ে গেল? বাংলাদেশের মাথাপিছু আয় কীভাবে দুই হাজার ৭০০ ডলারে উন্নতি হলো?
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাজেটের ঘাটতি হচ্ছে ১৫ দশমিক ২ শতাংশ, ইউকেতে বাজেটের তুলনায় ঘাটতি হচ্ছে ১৪ দশমিক ৩ শতাংশ,ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেটের ঘাটতি ছিল ৯ দশমিক ৩ শতাংশ, জাপানে ১২ দশমিক ৬২ শতাংশ। আর আমাদের যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে ঘাটতি ৬ দশমিক ২ শতাংশ। সব উন্নত দেশ ও পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় আমাদের বাজেটে ঘাটতি অনেক কম।
ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবরা না এইসব দেখেন না। বিএনপির বক্তব্য হচ্ছে- কাকাতুয়ার শেখানো বুলি মতো। কাকাতুয়া যেমন শেখানো বুলি বলে; সে রকমই তাদের বক্তব্য। প্রতিবছর বাজেটের পর বিএনপি একই বক্তব্য দেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুন) ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতে সর্বাধিক গুরুত্ব দেয়া এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















