নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০২, ৫ জুন ২০২১
বেঁচে থাকার জন্য পৃথিবীর পরিবেশকে সংরক্ষণ করতে হবে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের বেঁচে থাকার জন্য পৃথিবী দরকার। তাই পৃথিবীর পরিবেশকে সংরক্ষণ করতে হবে। যারা পরিবেশ ও দেশের প্রকৃতিকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর গাছপালা থেকে শুরু করে সমস্ত উপকার জিনিসগুলো ধ্বংস করার কারণেই মানুষ ক্রমাগত নিজেদের অস্থিত্বকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করাচ্ছে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রয়োজন মতো পৃথিবীর সব কিছু ব্যবহার করা এবং পৃথিবীর উপকারী জিনিসগুলো ধ্বংস করার কারণেই আমরা বারবার বিপর্যয়ের মুখে পড়ছি।
তিনি বলেন, আমাদের টিকে থাকার জন্য এ পৃথিবীকে দরকার। তবে পৃথিবীকে টিকে থাকার জন্য মানুষের দরকার নেই। পৃথিবীতে বহু প্রাণী আসছে এবং চলে গেছে। মানুষ যদি চলে যায় সেক্ষেত্রে পৃথিবীর কোনো কিছু হবে না। এটাই বিজ্ঞানীদের কথা।
পরে তথ্যমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন এবং সবাইকে গাছের চারা রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















