ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ৫ জুন ২০২১
আপডেট: ১৬:০৯, ৫ জুন ২০২১

মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ৫১ মিলিমিটার আর ময়মনসিংহে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়