নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪১, ৫ জুন ২০২১
কল্যাণমুখী এ বাজেটে জনগণের চাহিদা অগ্রাধিকার পেয়েছে: এফবিসিসিআই
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখি বাজেট বলে মনে করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি- এফবিসিসিআই। একইসাথে প্রস্তাবিত বাজেটে জনগণের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।
শনিবার (৫ জুন) দুপুরে ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জসিম উদ্দিন আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে বিপুল সীমাবদ্ধতা, সুদীর্ঘ কর্মবিরতি ও শত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতা সমুন্নত রাখা সম্ভব হয়েছে।
‘প্রাজ্ঞ রাজস্ব সহায়ক মুদ্রানীতি অনুসরনের মাধ্যমে গত অর্থ বছরে বাংলাদেশ ৫.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা এশিয়ায় সবচেয়ে বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৪৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। ২০২১-২০২২ অর্থবছরের জন্য বর্তমান সরকারের টানা ১৩তম বারের জন্য জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কল্যাণমূখী জাতীয় বাজেট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেসরকারী খাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।’
এফবিসিসিআই প্রেসিডেন্ট অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার, সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম করের হার শূণ্য দশমিক ২৫ শতাংশ করার আহ্বান জানিয়ে বলেন, আমদানি পর্যায়ে ভ্যাটের আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার, কমপ্লায়েন্স সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী এক বছরের জন্য ই-কমার্সকে উৎসে করের বাইরে রাখা এবং ড্রেজিং এর জন্য ব্যবহৃত কাটার সেকশন ড্রেজারকে ক্যাপিটাল মেশিনারী হিসেবে ১ শতাংশ শুল্ক আমদানির সুযোগ দেয়ার অনুরোধ জানান।
জসিম উদ্দিন বলেন, অগ্রীম আয়কর ব্যবসায়িক খরচ বাড়িয়ে দেয়ার কারনে এফবিসিসিআই থেকে বিদ্যমান ৫ শতাংশ অগ্রীম আয়কর (এআইটি) প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। কারণ আমরা নিশ্চিত নই যে, ব্যবসা থেকে ব্যবসায়ীরা বছর শেষে লাভবান হবেন কি না? অথচ বাজেটে ২০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ অগ্রীম আয়কর আরোপ করা হয়েছে, এতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হবে। ব্যবসা পরিচালনার ব্যয় বহুগুন বৃদ্ধি পাবে। এই অগ্রীম আয়কর প্রত্যাহারের জন্য আমরা পুনরায় অনুরোধ জানাচ্ছি। সকল প্রকার উৎস কর ও অগ্রীম কর চূড়ান্ত কর হিসেবে সমন্বয় করা জরুরি।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রহমান এবং এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















