নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৭, ৫ জুন ২০২১
ফিলিস্তিনের জনগণের জন্য শিশুখাদ্য ও ঔষধ পাঠিয়েছে ওয়ার্কার্স পার্টি
হামাসের গাজা সহ বিভিন্নস্থানে ইসরায়েলিদের বর্বর হামলায় আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য শিশুখাদ্য ও ঔষধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের জন্য শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় বারিধারাস্থ প্যালেস্টাইন দূতাবাসে রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদানের নিকট এ শিশুখাদ্য, ঔষধ ও উপহারসামগ্রী হস্তান্তর করা হয়।
রাষ্ট্রদূতের কাছে এ উপহারসামগ্রী তুলে দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, পলিটব্যুরোর ও আন্তর্জাতিক বিভাগের সদস্য কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান।
এ সময় কমরেড বাদশা বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামে ফিলিস্তিনি জনগণের সমর্থন আমরা ভুলি নাই। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের সমর্থন অব্যাহত থাকবে।
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও আকুন্ঠ সমর্থন দেখে আমি আভিভূত। ফিলিস্তিনের বিজয় অবশ্যম্ভাবী।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















