নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৪, ৫ জুন ২০২১
আপডেট: ২২:০৩, ৫ জুন ২০২১
আপডেট: ২২:০৩, ৫ জুন ২০২১
রোববার রাজধানীর যেসব এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইন স্থানান্তর করার জন্য রোববার (৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না।
শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পদ্মা রেল সংযোগ লাইনের টিটিপাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার ঘণ্টা ওই এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সরবরাহ বন্ধ থাকায় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।
যেসব এলাকায় গ্যাস থাকবে না-
কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়




















