ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৪, ৫ জুন ২০২১
আপডেট: ০৯:০৫, ৬ জুন ২০২১

রোববার থেকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

রোববার থেকে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার (৫ জুন) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিতে ৮০, চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক থাকবে। এ ছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এসব ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৬০০-৮০০ কেজি চিনি, ৩০০-৬০০ কেজি মশুর ডাল এবং ৮০০-১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে। 

একজন ক্রেতা দৈনিক ২-৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২-৫ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন। 

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবি কোভিড-১৯ চলাকালে সাধারণ আয়ের জনগণের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করছে। তাতে মানুষ বাজারের দামের থেকে অনেক কমে নিত্যপণ্য কিনতে পারবেন।

আইনিউজ/এসডিপি 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়