ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ৬ জুন ২০২১
আপডেট: ১২:৩৪, ৬ জুন ২০২১

দুই দিন বিরতি দিয়ে আবারও সংসদ অধিবেশন শুরু

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু হয়েছে। রবিবার বেলা ১০টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

২ জুন চলমান একাদশ সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু হয়। এর পরদিন সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে স্পিকারের অনুমতি নিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব এবং ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এসময় স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠক বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়