ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ৬ জুন ২০২১
আপডেট: ১৭:১৮, ৬ জুন ২০২১

বিদেশগামীদের করোনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা এখন থেকে বনানীর আর্মি স্টেডিয়ামে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন রোববার করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মহাখালীর ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগীদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন কাজে সার্বক্ষণিক ব্যস্ত থাকায় এ প্রতিষ্ঠানটিতে এখন আর বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা হচ্ছে না। বিদেশগামী যাত্রীদের দ্রুততম সময়ে উন্নতমানের সেবা প্রদানের জন্য নমুনা পরীক্ষা এখন সেখানে (আর্মি স্টেডিয়াম) হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের এ মুখপাত্র বলেন, ‘একশ্রেণির দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশগামী যাত্রীরা কেউ কেউ ভুয়া করোনা সনদ সংগ্রহ করছেন। কারও কারও কাছ থেকে দ্রুত করোনা সনদ পাইয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।’

তিনি বিদেশগামী যাত্রীদের প্রতারকদের ফাঁদে পা না দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘সরাসরি আর্মি স্টেডিয়ামে চলে যান। অন্যথায় এ ধরনের লেনদেনের জন্য স্বাস্থ্য অধিদফতর দায়ী থাকবে না।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়