ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ৬ জুন ২০২১
আপডেট: ১৭:১৮, ৬ জুন ২০২১

লকডাউনের প্রজ্ঞাপনে পাঁচ শর্ত

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। ফলে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। 

রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এব তথ্য জানানো হয়েছে। একই সাথে পাঁচটি শর্ত দেয়া হয়েছে। শর্তগুলো হলো-

১. সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

২. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান/ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

৩. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ (টেকওয়ে/অনলাইন) করতে পারবে এবং আসন সংখ্যা অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

৪. কোভিড-১৯ এর উচ্চ ঝুঁকিম্পন্ন জেলা সমূহের জেলা প্রশাসক (ডিসি) সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ নিজ এলাকায় সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

৫. আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। পরে ছয় দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ৩০ মে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়