আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৯:৩৫, ৬ জুন ২০২১
ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
আজ বিকেল চারটার পর দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। রোববার (৬ জুন) এক সতর্কবাণীতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংমিশ্রণের ফলে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ বিকেল চারটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টি হতে পারে।
এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে স্থানীয়দের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এর আগে রোববার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে জানানো হয়- ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে তারা বলেছে, ফরিদপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















