ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৪, ৬ জুন ২০২১
আপডেট: ১০:৪৯, ৭ জুন ২০২১

হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা সোমবার

কমিটি বিলুপ্তির দেড় মাস পর হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি। তবে ঘোষিত এ কমিটি হবে আংশিক। পরবর্তীতে এতে আরও সংযোজন হবে।

সোমবার সকাল ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ  কমিটি ঘোষণা করা হবে।

সংগঠনের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিসএ বিষয়ে গণমাধ্যমকে বলেন,  রোববার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হবে। ৪০ সদস্যের মধ্যেই এই কমিটি করা হচ্ছে।’

কমিটিতে কারা স্থান পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আগামীকাল জানতে পারবেন। এখন বলাটা উচিৎ হবে না।’

তবে হেফাজত সূত্রে জানা গেছে, নতুন কমিটি হতে ৩৮ সদস্যবিশিষ্ট। কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রাখা হচ্ছে।

এতে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা উবায়দুর রহমান মাহবুব (বরিশাল) ও শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফসহ কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে।

তবে শাহ আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানীসহ তার অনুসারীরা এবং সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা কমিটি থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়