ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ১৫ জুন ২০২১
আপডেট: ২৩:১১, ১৫ জুন ২০২১

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৫০ মৃত্যু, শনাক্ত বেড়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৩১৯ জনকে। ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। 

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৪৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৭৩ জনে।   

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়