আপডেট: ১০:৪৪, ৭ সেপ্টেম্বর ২০১৯
মন্ত্রী-এমপিসহ ১৫০ নেতার বিরুদ্ধে শোকজ রোববার
নিজস্ব প্রতিবেদক : মন্ত্রী-এমপিসহ দেড়’শ নেতাকে শোকজ করতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার তালিকা প্রকাশ করবে ক্ষমতাসীন দলটি।
উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্রোহীদের মদদদাতা ১৫০ জনের বিরুদ্ধে রোববার (৮ সেপ্টেম্বর) থেকে শোকজ নোটিশ ইস্যু হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে দলের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের সময় যাঁরা দলের প্রার্থী ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন, তাঁদের শোকজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। আজ সেটা বাস্তবায়নের প্রসেস কীভাবে দ্রুত করা যায়, সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কাল থেকে ১৫০টির মতো শোকজ নোটিশ তৈরি হবে। শোকজের জবাবের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, বিদ্রোহী হতে দলের যাঁরা জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতা বা সাংসদ-মন্ত্রী, মদদদাতারা ভূমিকায় ছিলেন, তাঁদের শোকজ করা হবে।
বিএনপি না আসলেও নির্বাচন উৎসবমুখর করার জন্য প্রার্থিতা উন্মুক্ত থাকবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজেই এমন কথা বলেছিলেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে নেমেছি, কিন্তু এখন আবার কেনো শাস্তি দেবে?’ তৃণমূলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেছেন, কোনো রেকর্ড আছে? হাওয়া থেকে বললে তো হবে না।’
গত ১৫ ফেব্রুয়ারি বলেছিলেন উল্লেখ করে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা অনেক আগের কথা।’
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বি এম মোজাম্মেল হক ও উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনেকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















